জন্ম বিবাহে এক যুগলের রেকর্ড

একই দিনে জন্মগ্রহণ করেছেন তারা। আবার বিয়েও করেছেন এবং ৭৫ বছর ধরে সংসার করেছেন। তবে তাদের মৃত্যু ঘটেছে মাত্র একদিনের ব্যবধানে। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যুগলের ক্ষেত্রে। খবর এবিসি নিউজের। হেলেন ব্রাউন এবং লেস ব্রাউন যথাক্রমে গত ১৬ ও ১৭ জুলাই মৃত্যুবরণ করেন। তাদের দুজনের বয়স ছিল ৯৪ বছর। তারা দুজনেই ১৯৩১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রতিবেশি হেন্ডারসন বলেন, তিনি এরকম স্বামী-স্ত্রী আর একটিও দেখেননি। তারা সবসময় একসঙ্গে থাকতেন। তাদের মধ্যে ভালবাসার পূর্ণতা ছিল। ৯০ বছর বয়সেও তারা কর্মঠ ছিল। তাদের দেখলে মনে হতো না যে তাদের কোনো অসুখ আছে। লেস ব্রাউন বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। আর হেলেন ব্রাউন পাকস্থলির ক্যান্সারে ভুগছিলেন। হেলেন মৃত্যুর পর হয়তো তার সারাজীবনের ভালবাসার জন্য অপেক্ষা করছিলেন। তিনি শান্তি পাচ্ছিলেন না। আর তাই একদিন পরই পৃথিবী থেকে বিদায় নেন লেস ব্রাউন, বলেন হেন্ডারসন।