বরিশালে ইফতার মাহফিল

টেলি কনফারেন্সে আমরণ লড়াইয়ের আহ্বান জানালেন আল্লামা শফী

হেফাজতে ইসলামের দক্ষিণ জোনের উদ্যোগে গতকাল সোমবার বরিশালের রূপাতলী হাউজিং স্টেট জামে মসজিদে আলোচনা সভা ও ইফতার মাহফিলে টেলি কনফারেন্সে বক্তৃতা করেন সংগঠনের আমির আল্লামা শাহ শফী। তিনি উপস্থিত হেফাজত নেতা-কর্মী ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বলেন, নাস্তিক-মুরদাতদের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যেতে হবে। তিনি ঈদের পর প্রত্যেক জেলা, উপজেলায় কমিটি গঠন করে আন্দোলনের প্রস্তুতি নিতে সকলের প্রতি আহবান জানান। আল্লামা শফী বলেন, হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতায় থাকতে বা নামাতে আন্দোলন করেনি। আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে। যারা ইসলামের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। আলোচনা সভায় ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর হেফাজতে ইসলামের আমির মাও. ওবাইদুর রহমান মাহবুব। আলোচনা সভা শেষে পাঁচ মে শাপলা চত্বরে নিহত সাগরদী এলাকার বাসিন্দা ইউনুস মিয়ার দুই ছেলেকে নগদ অর্থ প্রদান করা হয়।