চট্টগ্রামে অস্ত্র আইনে আসামির ১৭ বছর কারাদণ্ড
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২৩:১৩
চট্টগ্রামের আদালত গতকাল সোমবার অস্ত্র আইনের পৃথক দু’টি মামলায় এক সন্ত্রাসীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। দণ্ডিতের নাম মোহাম্মদ সেলিম (৩৫)। নগরীর পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান গতকাল সোমবার এ দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ২০০০ সালের নগরীর পাঁচলাইশ থানার অস্ত্রসহ গ্রেফতার হয় সেলিম।