শান্তি-সাম্য
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪২
শান্তি-সাম্য বাণী নিয়ে
সোনার দেশে সূর্য ওঠে
শাপলা-শালুক-পলাশ ফোটে
উত্সবে সম্প্রীতির মাঝে
গৌরব-সৌরভও ছোটে।
ঈদ-মহরম-বড়োদিনে
শারদীয় পূর্ণিমাতে
মুগ্ধ-রঙিন স্বপ্ন ঋণে
বীর বাঙালির অঙিনাতে
বিজয় নিয়ে ঐক্য নিয়ে
ইতহাসে নিত্য মাতে।