বলতে পারো
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪২
ঈদ মানে কি, বলতে পারো? প্রশ্ন করি যদি,
দুখের নদী আর কতকাল বইবে নিরবধি।
দুঃখে যাদের জীবন গড়া সুখ ছিল তার কবে
ফুটপাতের ওই ন্যাংটো ছেলের ঈদ আসেনি তবে?
কেউবা কাঁদে, কেউবা হাসে কেমন কথা ছিঃ
বলতে পারো, এমন ঈদের সার্থকতা কি?