আনন্দ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৩
মোশাররফ হোসেন ভূঁঞা
আজ আকাশে চাঁদের হাসি
কালকে খুশির ঈদ,
বাতাস বিলায় খুশির খবর
দু’চোখে নেই নিদ।
সকাল বেলা সবাই খাবো
ফিন্নি-পায়েশ-খই,
দুপুর হলে কোর্মা-পোলাও
চিনিপাতা দই।
বিকেল বেলা খেলনা গাড়ি
টমটমা টম টম,
আকাশ ভেঙে বৃষ্টি হবে
ঝমঝমা ঝম ঝম।