খুশির দুয়ার
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৩
দৈন্যদশার গ্লানি অমানিশা ঘোর
অন্ধ মনের চোখ খুলে দিতে দোর
জ্যোত্স্নার কুঁড়ি ফোটে আঁঁধারের বাঁকে
খিলখিল হাসে চাঁদ তারাদের ফাঁকে।
স্বপ্নরা দুলে ওঠে সুরে জাগে প্রাণ
হূদয়ে ফুটেছে ফুল ছড়াতে ঘ্রাণ।
খুশির দুয়ার খুলে স্বপ্ন রঙিন—
এসেছে নতুন ভোর বর্ণিল দিন।