নতুন
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৪
রোজার শেষে ঈদ এসেছে খুশির বার্তা নিয়ে,
এক সারিতে পড়ব নামাজ ঈদগাহেতে গিয়ে।
সব ভেদাভেদ ভুলে সবাই করব কোলাকুলি,
সবাইকে আজ বাসবো ভাল হূদয় খানি খুলি।
ঈদের শিক্ষা রাখব ধরে সারা বছর ভরে,
তাতেই ধরা উঠবে হেসে, আবার নতুন করে।