সবাই আজ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৫
আকাশ প্রাণে উঠলো চাঁদ
আজকে মনে হাসি,
খুশির পুলক ছড়িয়ে দেবে
দুঃখ-ব্যথা নাশি।
ঈদ এলো, খুশির দিনে
পাড়ায়-পাড়ায় ধুম,
ঈদ আনন্দে সাড়া দিয়ে
নেইকো কারো ঘুম।
ছোট-বড় সবাই আজ
করবো কোলাকুলি,
খুশির দিনে সবাই মিলে
খাবো পিঠাপুলি।