চাঁদ উঠেছে
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৫
চাঁদ উঠেছে ঐ আকাশে
কাল যে খুশির ঈদ
সেই খুশিতে খোকা-খুকুর
নেই যে চোখের নিঁদ।
রাত পোহালে ঈদের খুশি
তাই যে চাঁদ হাসে,
কাস্তে বাঁকা চাঁদটা বুঝি
নীল গগনে ভাসে।
ধনী-গরীব সবাই মিলে
ফিরনী-পোলাও খাবে।
নতুন জামা টুপি পরে
ঈদের মাঠে যাবে।