নেই ভেদাভেদ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৬
ঈদ এসেছে সাম্যের গান, প্রবল হাসির ধারা
মিষ্টি মধুর গন্ধে বিভোর বাতাস পাগল পারা।
মন-টলমল বুকের ভিতর উথাল-পাতাল ঢেউ
ছোট-বড় নেই ভেদাভেদ, পর নয় আজ কেউ।
নীল আকাশের ধবল মেখে হাসছে যে আজ তারা
মুক্তো করে সেই হাসিতে দিচ্ছে হূদয় নাড়া।