সবার জন্য

চাঁদ হেসেছে ঈদ এসেছে ভাঙবে ভুলের নিদ ভালোবাসায় তুলবে ভরে আবার সকল হূদ। হূদয় থেকে তাড়িয়ে দিয়ে অহম-দ্বেষের কালো ঈদ জাগাবে সকল মনে প্রেম ও প্রীতির আলো। ভালোবাসায় ফুটবে হাসি অনাথ শিশুর মুখে পৃথিবীটা উঠবে হেসে দুঃখী মায়ের সুখে।