নেত্রকোনায় নতুন পাট, প্রতি মণ ১৩শ টাকা

নেত্রকোনার বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। শনিবার ছিল নেত্রকোনা সদরসহ কয়েকটি এলাকার হাটবার। এ সমস্ত বাজারে প্রতিমণ পাট বিক্রি হয়েছে ১৩শ’ টাকা মণ। তবে বাজারে ব্যাপকভাবে এখনো পাট উঠেনি। আরো কয়দিন সময় লাগবে বলে কৃষকরা জানিয়েছেন। তবে বাজারে উঠা নতুন পাটের মূল্যে কৃষকরা কিছুটা খুশি। নেত্রকোনা জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর নেত্রকোনা জেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৫ হাজার হেক্টর।