জন্মদিন

সনো নিগম :বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী। ১৯৭৩ সালের এই দিনে তিনি ভারতের ফরিদাবাদে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, রেডিও জকি, উপস্থাপক; অর্থাত্ মিডিয়ার প্রায় সব অঙ্গনেই রয়েছে তার বিচরণ। প্রতিটি ক্ষেত্রেই তিনি অর্জন করেছেন বিশেষ সাফল্য। যা তাকে ভারতের শীর্ষ তারকাদের একজন করেছে। তার মূলপরিচয় একজন সংগীতশিল্পী হিসেবেই। তিনি অসংখ্য অ্যাওয়ার্ড অর্জন করেছেন। কয়েকটি রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্বও পালন করছেন তিনি।