সুনামগঞ্জে জমি সংক্রান্ত সংঘর্ষে ১ জন নিহত

সুনামগঞ্জের দোয়ারবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে। সোমবার বিকেলে উপজেলার নিয়ামতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল মিয়া (২৫) নিয়ামতপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে। দোয়ারাবাজার থানার ওসি মোস্তাফুিজর রহমান জানান, নিয়ামতপুর গ্রামের আব্দুর নূরের সাথে একই গ্রামের চাঁন মিয়ার জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। সোমবার দুই পক্ষের লোকজন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুর নূরের পক্ষের আরজ আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় উভয় পক্ষের ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।