সুন্দরগঞ্জে এসিল্যান্ড পদ দু’বছর শূন্য
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৮
উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ ২ বছর থেকে শূন্য থাকায় ভূমির যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত এ উপজেলায় প্রতিদিন শত শত একর জমি বেচাকেনা হয়। সরকারি বিধি মোতাবেক খারিজ ছাড়া জমি দলিল করার নিয়ম না থাকায় জমি ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া জমির যাবতীয় কার্যক্রম খারিজ খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রভৃতি কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা একা এ দায়িত্ব পালনে হিমসিম খাচ্ছেন। সে সাথে সাধারণ মানুষকেও প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে।