তিতাসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের খানেবাড়ি গ্রামে চোর সন্দেহে আনিছুর রহমান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার তিতাস থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার কলাকান্দি গ্রামের আবদুল ছালামের মাদকাসক্ত পুত্র আনিছুর রহমান রবিবার রাতে পাশের গ্রাম খানেবাড়িতে যায়। খানেবাড়ি গ্রামবাসী আনিছুর রহমানকে চোর সন্দেহে মারধর সে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। চোর ধরা পড়েছে শুনে আশেপাশের গ্রামের লোকজন এসে জরো হয়। কলাকান্দি গ্রামের লোকজন এসে আনিছুর রহমানকে সনাক্ত করলে রাতেই তাকে স্থানীয়ভাবে চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের বাবা আবদুস ছালাম ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে নিহতের বাবা আবদুস ছালাম বলেন, আমার ছেলে আনিছুর রহমান একজন মানসিক রোগী।