জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজি বদলি

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খানকে বদলি করা হয়েছে। গত ২৪ জুলাই সেনাসদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ বদলির আদেশ দেয়া হয়। সেখানে সেনাবাহিনী থেকে প্রেষণে বদলি করা হয়েছে সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনকে। তবে কি কারণে হঠাত্ মহাপরিচালককে পরিবর্তন করা হলো তা স্পষ্ট নয় নির্বাচন কমিশনের (ইসি) কাছে। কমিশনার ও কর্মকর্তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান দায়িত্ব গ্রহণের পর জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে স্বচ্ছতা ফিরে আসে। একদিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করে হয়রানিমুক্ত করেন নাগরিকদের। তবে একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী তার কর্মকাণ্ডের প্রতি ক্ষুব্ধ হয়। এছাড়া কমিশনের সঙ্গে সংযুক্ত একটি ফার্মও তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিল।