থাইল্যান্ডে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:১২
বাংলাদেশ ফুটবল দল থাইল্যান্ডে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। গোড়ায় থাই জাতীয় দলের বিরুদ্ধে খেলার কথা থাকলেও গতকাল জানা গেল সেদেশের একটি ক্লাব অসোটস্পা এফসির বিরুদ্ধে খেলবে লোডভিক ডি ক্রুইফের দল।
খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। অসোটস্পা এফসির নিজেদের মাঠ সারাবুরি সেন্ট্রাল স্টেডিয়ামে হবে খেলাটি। অসোটস্পা এফসি থাইল্যান্ড প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানের দল।
এদিকে গত দুই দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে থাইল্যান্ডে। এতে বাংলাদেশ শিবির খুব খুশি বলে জানা গেছে। কারণ বৃষ্টির সুবাদে মাঠও কিছুটা নরম হয়েছে।