আইপিএল ফিক্সিং
বোলার শ্রীশান্থসহ ৩৮জন অভিযুক্ত
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:১২
ভারতীয় কৌঁসুলিরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় বোলার শ্রীশান্থ ও অপর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। একজন আইনজীবী এ তথ্য জানান।
আইনজীবী রাজেশ মোহন এএফপিকে জানান, মহারাষ্ট্রের আইন অনুযায়ী ৩৯ জনকে আইপিএলের সর্বশেষ আসরে করা অপরাধের কারণে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘খেলোয়াড়টি এবং অন্যদেরকে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও অসততার জন্যও অভিযুক্ত করা হয়েছে।’