রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাতু মিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গত সোমবার আলহাজ্ব লাতু মিয়া মজুমদার (৯১) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের মৃত আবদুল হাকিম মজুমদারের ছেলে। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।