মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১০
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৪
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া-টুপিপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়ি-ঘর ভাংচুর লুটপাট করা হয়। গুরুতর আহত নাসিমুল হক মিনু, শ্যাম ফকির, এনায়েত সেখ, লাল্টু ও পিকুলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ করে শ্রীকোল ইউ,পি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন ফকিরের (শ্যাম ফকির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে সোমবার সকালে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবারও বাড়ি ভাংচুর, লুটপাট ও সংঘর্ষ চলে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।