শেকৃবিতে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৪
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মামলার প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই গ্রুপ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তারা এ বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের দুই গ্রুপ ভিন্ন ভিন্ন সময়ে এ মিছিল করে।
দুপুর ২টায় শেকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ ইবনে ফজল সবুর এবং তানভীর মাসুম সৈকতের নেতৃত্বে আট থেকে দশজনের একটি মিছিল বের হয়। পরবর্তীতে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুর রহমান নোবেল, যুগ্ম আহ্বায়ক জুরকানি আল রেফাই, ফয়সাল কবির খান ও সঞ্জয় কুমার হালদার এবং রাজীবের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।