ঘটনা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২০:১০
মা হয়েছেন বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী ও চিত্রনায়িকা রেসি। ২২ জুলাই রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন বলে রেসির স্বামী পার্থ শাহরিয়ার জানিয়েছেন।
ঈদের পর প্রেক্ষাগৃহে আসছেন নিপুণ। তবে ঢাকার কোনো প্রেক্ষাগৃহে নয়। ভারতের প্রেক্ষাগৃহে। ছবির নাম ‘পরিচয়’। ছবিটি পরিচালনা করেছেন রুপালি চ্যাটার্জি।
অনেকদিন পর টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জিটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আলাপ’। এই অনুষ্ঠানটির উপস্থাপকের আসনে দেখা যাবে শমীকে। মূলত কর্পোরেট সেলিব্রেটিদের নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান, যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত।
তিন বছর পর নতুন একক অ্যালবাম বের করছেন আসিফ আকবর। অ্যালবামের নাম ‘এক্স প্রেম’। আজ থেকে সারা দেশে একযোগে পাওয়া যাবে আসিফের ২৯তম এ অ্যালবামটি। আসিফ জানান, অ্যালবামটিতে মোট গান রয়েছে ১৪টি।
৬৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান ও মাহি অভিনীত ছবি ‘ভালোবাসা আজকাল’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন পিএ কাজল। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দরদাম এবং বুকিং জটিলতা থেকে মুক্ত হয়ে এরই মধ্যে ৭০টি প্রেক্ষাগৃহে চূড়ান্ত হয়েছে ‘ভালোবাসা আজকাল’ ছবিটি।