মাগুরায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২২ জুলাই সোমবার দিনব্যাপী মাগুরার শহরের দরিমাগুরা কোকিল কুঞ্জ প্রাঙ্গণে গুরু পূর্ণিমা উপলক্ষে সাধুসংঘ ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউল সাধক মনোরঞ্জন বসু ব্যক্তিগত উদ্যোগে তার বাড়ি আঙ্গিনায় এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন তমাল তনু বসু, তপন কর্মকার, আইয়ুব সাইজি, হাশেম সাইজি, মাস্টার তিলাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মাগুরা, ঝিনাইদহ, কালিগঞ্জ, রাজশাহি, কুষ্টিয়া প্রভৃতি এলাকা থেকে শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।