শিক্ষা বিস্তারে সাটুরিয়ায় কৃতি সন্তান আব্দুল মজিদ ফটো অবদান রেখেছেন
সাটুরিয়া(মানিকগঞ্জ)সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২০:১৮
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধ এডভোকেট আব্দুল মজিদ ফটো শিক্ষা ক্ষেতে অবদানের জন্য যখন ব্যাপকভাবে আলোচিত তখন সাটুরিয়া উপজেলায় পলিটেকনিক ইন্সটিটিডট কলেজ প্রতিষ্ঠার জন্য তাকে অনুরোধ করা হয়। আব্দুল মজিদ ফটো তখন বলেন,সাটুরিয়া উপজেলায় আমি পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ করব, আর সেখানে অন্য জেলার ছাত্ররা লেখাপড়া করবে, আমার জেলার সন্তানেরা প্রাধান্য পাবে না এমনটা আমি চাই না। আমি চাই আমার জেলার শিক্ষার্থীরা এ পলিটেকনিক ইন্সটিটিউটরের সিংভাগ আসন দখল করে থাকবে। এজন্য আগে প্রয়োজন মানিকগঞ্জে শিক্ষার মানোন্নয়ন। এ লক্ষে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এই প্রথম নিজস্ব ক্যাম্পাসে অত্যন্ত মনোরম পরিবেশে উন্নতমান সম্পন্ন ৪ বত্সরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পিতার নামে রাইল্যা আব্দুল জব্বার পলিটেকনিক ইন্সাটটিউট কলেজ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি উপজেলার সকল স্কুল-কলেজ মাদ্রাসায় অর্থায়নের মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়নে মনোনিবেশ করেন। এমন কোন উপজেলায় নেই সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে তার উন্নয়নে ছোঁয়া লাগেনি। ছাত্রাবাস,একাডেমিক ভবন নির্মাণ,পুরাতন ভবনের সংস্কারসহ সকল ক্ষেত্রে তিনি পর্যায়ক্রমে অর্থায়ন শুরু করেন। এভাবে মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা শিক্ষা ক্ষেত্রে একটি গ্রহনযোগ্য মানে অবস্থান করেছেন। ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড থেকে মাত্র ৪ কিলো মিটার উত্তরে মনোরম পরিবেশে রাইল্যা আব্দুল জব্বার পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ অবস্থিত।