কবি নজরুলের স্মৃতিধন্য জেলা মানিকগঞ্জ
বাবুল আকতার মঞ্জুর, শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২০:২০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্তত পাঁচবার মানিকগঞ্জে এসেছেন। তিনি ১৯২২ সালের জুন মাসে পত্নী প্রমীলার কাকাতো ভাই বীরেন্দ্র কুমার সেনগুপ্তের সঙ্গে গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে বেড়াতে আসেন। কুমিল্লায় ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় প্রমীলার সংগে নজরুলের প্রথম পরিচয় হয়। প্রমীলা তাঁর পিতার মৃত্যুর পর মা গিরিবালা দেবীর সাথে কুমিল্লায় কাকার বাসায় যান। কাকা ইন্দ্রকুমার সেন কুমিল্লার কোর্ট অব ওয়ার্ডেসের ইন্সপেক্টর ছিলেন। কলকাতার পুস্তক প্রকাশক আলী আকবর খানের আমন্ত্রণে কবি নজরুল ১৯২১ সালে কুমিল্লার দৌলতপুরে বেড়াতে আসেন।