ফারুক হোসেন
চল্লিশ ডিগ্রিতে ছুঁইছুঁই তাপ,
ফ্যান ঘোরে বাতাসেও আগুনের ভাপ।
এসি ছেড়ে কমালেন টেম্পারেচার,
সতেরোতে নামালেন শীত এইবার।
আগুনের তাপ হলো কনকনে শীত
পরিবেশ ঘুরে হলো পুরো বিপরীত।
লেপ মুড়ো দিয়ে ঘুমে গুটালেন লেজ
উপভোগ করলেন শীতের আমেজ।
ঘরে ঘরে মানুষের একি আচরণ,
গ্রীষ্মের রাত কাটে শীতের মতোন।