বর্ষপূর্তিতে মাছরাঙা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৩০ জুলাই উদযাপিত হলো মাছরাঙা টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তি। রমজানের কারণে খুব বেশি আড়ম্বরপূর্ণ করা হয়নি। পরিমিত ও পরিশীলিত আয়োজনে দিনভর উত্সবমুখর ছিল মাছরাঙা টেলিভিশন কার্যালয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কেক কাটা পর্বে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ অন্যান্য রাজনীতিবীদ। ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে গত বছরের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন।