নতুন চ্যালেঞ্জ নিয়ে শামীম শাহেদ

গল্প-উপন্যাস লিখে অনেক গল্পই বলেছেন অভিনেতা শামীম শাহেদ। তবে এখন পরকীয়া প্রেমের গল্প বলছেন তিনি। বাংলাভিশনে প্রচার হচ্ছে অপরাধবিষয়ক গল্প নিয়ে সিরিজ নাটক—‘অ’ এর গল্প। আর এ নাটকে গল্পের সূত্রধরের ভূমিকায় অভিনয় করছেন শামীম শাহেদ। তবে এই নাটকের সূত্রধরের ব্যস্ততার পাশাপাশি আরও একটি চ্যালেঞ্জ তার আগামী ঈদকে কেন্দ্র করে। কারণ গত দুই ঈদেই অনুষ্ঠানের আঙ্গিক ও জনপ্রিয়তায় শীর্ষে ছিল বাংলাভিশন গতানুগতিক টিআরপি রিপোর্টের হিসেবে। এবারেও সেই শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য। এর ভেতরে শামীম শাহেদ চ্যানেলের জন্য তার অধিকাংশ অনুষ্ঠানের শুটিং অনেক আগেই সেরে ফেলেছেন। পাশাপাশি বেশ কিছু তারকার সমাবেশও রেখেছেন তার এবারের ঈদ আয়োজনে। এর পাশাপাশি একাধিক ঈদ সংখ্যাতে গল্প ও নিজের নির্মাণে একটি নাটকও প্রচার হবে। শামীম শাহেদ তার এবারের ঈদের চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, ‘আসলে আমি সবসময়ই চেয়েছি দর্শকদের ভালোলাগাটা বুঝতে। সেই হিসেবেই কিছু নতুন আইডিয়ায় অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে। আশা করি এবারেও দর্শকেরা আমাদের সাথেই থাকবেন।’