ইকবাল খন্দকারের ‘এলাটিং বেলাটিং’
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:০৯
আরটিভির জন্য নাটকের আদলে নির্মিত হলো ভিন্নধারার শিশুতোষ অনুষ্ঠান ‘এলাটিং বেলাটিং।’ আইডিয়াসহ এটির পাণ্ডুলিপি রচনা করেছেন ইকবাল খন্দকার। ‘এলাটিং বেলাটিং’-এর মূল বৈশিষ্ট্য হলো, এতে অভিনয় করেছে শিশুদের প্রিয় চরিত্রগুলো। যেমন ঠাকুমার ঝুলির ঠাকু মা, চেরাদের দৈত্য, মামদো ভূত, টম, জেরি ও হালুম। প্রচার হবে ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে।