জন্মদিন

সুমনা হক :এ দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। একজন কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পীও। ‘আপন মনের মাধুরী’ শীর্ষক তার প্রথম একক চিত্র প্রদর্শণী ১৯৯৭ সালে, ‘মন আজ আপন মনে’ শীর্ষক তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ২০০১ সালে এবং ২০০২ সালে জাপানে ‘নস্টালজিয়া’ শীর্ষক তার তৃতীয় একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৮৮ সালে সারগামের ব্যানারে তার প্রথম একক গানের অ্যালবাম ‘মায়াবী রাতে’ বাজারে আসে। সর্বশেষ ২০১০ সালে বেঙ্গল মিউজিকের ব্যানারে বাজারে আসে তার রবীন্দ্র সংগীতের একক অ্যালবাম ‘তুমি রবে নীরবে’। সহস্রাধিক জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন গুণী এই সংগীত শিল্পী।