গোপালগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সমাবেশ

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাদের পুনঃনির্ধারিত বেতন স্কেল বাস্তবায়নসহ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার স্থানীয় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সংগঠনের সভাপতি সিকদার নজরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. দ্বীন ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।