গফরগাঁওয়ে মসজিদ মাদ্রাসা উন্নয়নে অনুদান

ময়মনসিংহের গফরগাঁওয়ে শতাধিক মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের জন্য গার্মেন্টস ব্যবসায়ী, মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১৭ লাখ টাকার অনুদান দিয়েছেন। উপজেলার ৭০টি মসজিদের উন্নয়নের জন্য প্রত্যেক মসজিদে ১৫ হাজার টাকা করে এবং ৬৮টি মাদ্রাসার উন্নয়নের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার রৌহা জামিয়াতুত ত্বাকওয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আখতারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহছান, সমাজ সেবক শামছুল হুদা, মাওলানা মাহমুদুল হাছান সামদানী, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।