নান্দাইলে সাংবাদিক নির্যাতনকারী আটক
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪০
ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিক নির্যাতনকারী আওয়ামী লীগ নেতা নাজিম উল্লাহ লিটনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহ শহরের কাচারীঘাট নদীরপাড় এলাকা থেকে মঙ্গলবার গ্রেফতার করেছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মকবুল হোসেন মোল্লা অভিযুক্ত আসামি নাজিম উল্লাহকে গ্রেফতারের করা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ওই নেতাকে ডিবি পুলিশ ময়মনসিংহ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি আ. হান্নান মাহমুদ মঙ্গলবার এক বিবৃতিতে নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য নান্দাইল উপজেলা ময়মনসিংহের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়েছেন।