সৈয়দপুর তুলশিরাম গার্লস স্কুল কমিটির ৭ জনের পদত্যাগ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪১
সৈয়দপুরে তুলশিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১১ সদস্যের মধ্যে ৭ সদস্যই পদত্যাগ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর নিয়ে বিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ বিরাজ করায় ওই ৭ সদস্য পদত্যাগ করেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।