রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪১
রায়গঞ্জের পরিবেশ আন্দোলন কর্মী আব্দুর রাজ্জাক নাছিম চান্দাইকোনা গ্রীনলিপ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষ চারা বিতরণ করেছেন। গতকাল বুধবার স্কুল প্রাঙ্গণে তিনি শিক্ষার্থীদের হাতে পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন জাতের ফলদ বৃক্ষ চারা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সহকারী শিক্ষক আকাশ চৌধুরী, রায়গঞ্জ প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি দীপক কুমার কর, সাংবাদিক আশরাফ আলী প্রমুখ।