ফকিরহাট সদর ইউপির উপ-নির্বাচন ৩ আগস্ট
বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৪
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৪নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। উপজেলার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা রাত জেগে বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- প্রয়াত চেয়ারম্যান খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার কিসলু (আনারস), হারুন অর রশিদ (তালা), অধ্যাপক মোফাজ্জেল হায়দার (দোয়াত-কলম), শেখ মুশফিকুজ্জামান রিপন (মোটরসাইকেল), মো. বাবুল শেখ (টেবিল) ও খান হাসানুল আলম (কাপ-পিরিচ)। উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান রূপসা এলাকায় আততায়ীর গুলিতে খুন হলে পদটি শূন্য হয়।