যশোর কারাগারে যুবকের মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৫০
যশোরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মনিরুজ্জামান জিকো (২২) সোমবার ভোরে যশোর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। মৃত জিকো যশোর সদর উপজেলার পাগলাদহ বিহারী ক্যাম্প এলাকার ডাবলুর ছেলে। গত ২১ জুলাই রাতে ঐ সংঘর্ষের ঘটনার পর যশোর কোতোয়ালি মডেল থানায় পাল্টাপাল্টি মামলা হয়। পরদিন ২২ জুলাই রাতে জিকোকে আটক করে পুলিশ।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সিদ্দিকুর রহমান জানান, কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জিকোকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।