ঈদ উপলক্ষে তিন স্থানে বইমেলা

‘বই হোক ঈদ আনন্দের সঙ্গী’ এই শ্লোগান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ঈদ বই উত্সব। দেশে প্রথমবারের মতো একইসঙ্গে তিনটি ভেন্যুতে শুরু হয়েছে এই উত্সব। উত্সব চলছে ক্লাউড বিডি, ৭৫-৭৭, লেভেল ৫, ব্লক সি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, জাগৃতি প্রকাশনী, আজিজ সুপার মার্কেট এবং গদ্যপদ্য, কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন মার্কেটে। দেশের প্রথমসারির ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠানের বাছাইকৃত ও নির্বাচিত ৮০০ বই নিয়ে শুরু হয়েছে এই উত্সব। উত্সবে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, অনন্যা, সময় প্রকাশন, কাকলী প্রকাশনী, অনুপম প্রকাশনী, ভাষাচিত্র, বিদ্যাপ্রকাশ, অ্যাডর্ন, অঙ্কুর, জাগৃতি প্রকাশনী, শোভাপ্রকাশ, নালন্দা, উত্স, অনিন্দ্য প্রকাশ, আদর্শ, পলল, চারুলিপি, নওরোজ সাহিত্য সম্ভার, পাঞ্জেরী পাবলিকেশন্স, বাংলাপ্রকাশ, সংবেদ, মূর্ধন্য, সামপ্রতিক, বিভাস, মুক্তদেশ, অয়ন, পারিজাত, মুক্তচিন্তা, অগ্রদূত, জয়তী, প্রকৃতি, বেঙ্গল ফাউন্ডেশন, অন্বেষা, পার্ল, তাম্রলিপি, রোদেলা, গদ্যপদ্য, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, নওরোজ কিতাবিস্তান। মেলা চলবে ৮ আগস্ট পর্যন্ত। মেলায় ৩০% কমিশনে বই পাওয়া যাবে। ভিন্নধর্মী এই মেলার আয়োজক উইন্ডো। -প্রেস বিজ্ঞপ্তি