লম্বা মহিলাদের ক্যান্সারের
ঝুঁকি বেশি!
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২১:৫৩
বড় ধরনের একটা গবেষণা রিপোর্টে বলা হয়েছে লম্বা মহিলাগণের ক্যান্সারের ঝুঁকি বেশি। গবেষকগণ মার্কিন মহিলাদের ওপর জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছেন।
গবেষণা রিপোর্টে বলা হয়, শুধু আমেরিকান মহিলাদের ক্ষেত্রে নয়, পশ্চিমা দেশসমূহ, যুক্তরাজ্য ও এশিয়ার দেশসমূহের গবেষণায়ও একই ধরনের তথ্য পাওয়া গেছে। ৫০ থেকে ৭৯ বছর বয়সী মহিলাদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে প্রতি ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চির অতিরিক্ত লম্বার জন্য ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ১৩ ভাগ বেশি। তবে উচ্চতার সঙ্গে ক্যান্সারের যোগসূত্র কেন বেশি সে সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য দেননি বিশেষজ্ঞগণ।
তবে বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন, লম্বা মানুষের শরীরে অধিক কোষ বা সেল থাকার কারণে তাদের কোষের মিউটেশন বেশি হয়। এ কারণে ক্যান্সারের খুঁকি বেশি হতে পারে। তবে এ তথ্যের কারণে লম্বা মহিলাগণের আতংকিত না হতেও পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি লম্বা মহিলাগণকে ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ক্যান্সার প্রতিরোধে যথাযথ পূর্বসতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। লেখক: চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ