ডিগ্রিতে বিষয় ও বিভাগ পরিবর্তনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় বা বিভাগ পরিবর্তনের আবেদন করার শেষ তারিখ ২৬ আগস্ট। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info এবং www.nu.edu.bd থেকে জানা যাবে। এর আগে বিষয় পরিবর্তনের আবেদন করার সর্বশেষ তারিখ ছিল চলতি বছরের ৩০ জুলাই।