ঈদের তিনদিন পূর্ব থেকে মহাসড়কে ট্রাক কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে

জনস্বার্থ বিবেচনায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, পবিত্র ঈদু-উল-ফিতরের তিনদিন পূর্ব হতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল দ্রব্য এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। —তথ্য বিবরণী