হাইকোর্টে আরো দুই অতিরিক্ত বিচারক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরো দুইজন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য জজ মো. শাহিনুর ইসলাম ও ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট কাশিফা হোসেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট তাদেরকে দুই বছরের জন্য হাইকোর্টের বিচারক হিসাবে নিয়োগ দেন। শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। এ নিয়ে বর্তমান মহাজোট সরকারের আমলে উচ্চ আদালতে প্রায় ৬০ জন বিচারক নিয়োগ দেয়া হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।