শরিয়তপুরে ধনুকা রাইজিং স্টারের জয়

গতকাল শরিয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবলে ধনুকা রাইজিং স্টার ৪-৩ গোলে ভেদরগঞ্জ উপজেলা ক্রীড়া সংঘকে হারিয়েছে। বিজয়ী দলের সালাম ২, রুবেল ১ এবং বিজিত দলের সজিব ২ ও চঞ্চল গোল করেন।