রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সফিকুল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের অধিবাসী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যনির্বাহী সদস্য যুদ্ধকালীন ৬নং সেক্টরের মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম (৬৫) মঙ্গলবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে ও নাতিনাতনীসহ অসংখ্য আত্ময়ী-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।