শোক সংবাদ

হারিসুল হক শিশু মোল্লা জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার সহসভাপতি হারিসুল হক শিশু মোল্লা (৬২) গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুতে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভানেত্রী আনোয়ারা বেগম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার শোক প্রকাশ করেছেন। আনোয়ারা বেগম বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কর্মচারী আনোয়ারা বেগম (৪১) গত ৩০ জুলাই মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা খালেদা খানম গভীর শোক প্রকাশ করেন।