আজকের রাশিফল
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ১৯:২৯
আজ ১৮ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ২৩ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ১ ও ২। শুভবার: রবি ও সোমবার । শুভরত্ন: রুবী ও মুক্তা বা চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি সৃজনশীল, মেধাবী ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। আপনি সহজেই অন্যদের বিশ্বাস ও আস্থা লাভ করবেন। কৌশল, ডিপ্লোম্যাসী ও ব্যবস্থাপনায়ও আপনি দক্ষ। শিল্প, সাহিত্য ও সঙ্গীতের প্রতি থাকবে গভীর অনুরাগ। আপনি উদারমনা আর বন্ধুদের প্রতি অনুগত। আপনি অন্যদের সত্গুণের প্রতি দৃষ্টি দেন বেশি। অন্যদের বিচার করার ব্যাপারে আপনার ইনটুইশন দ্রুত কাজ করে। আপনাকে সাফল্য পেতে অধ্যবসায়ী হতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জেমস বন্ড উইন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, পিটার অতুল, স্থপতি ম্যাক্সল ফ্রাই, সাংবাদিক শাহাব উদ্দিন ভূঞা, নূরুল হাসান খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। নিজের বুদ্ধি-বিবেচনার উপর নির্ভর করুন। কারো প্ররোচনায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক কিছু সমস্যার সমাধান হতে পারে। কাজকর্মে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশিত কাজ বাধাগ্রস্ত হতে পারে। প্রাপ্তি যোগ আছে। কোনো বন্ধুর সাথে বিরোধে জড়াতে পারেন। যে কোনো ধরনের মতবিরোধ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। হাতের কাজ শেষ করার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ রাজনীতিবিদদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন। সমস্যা হলেও শেষ পর্যন্ত সামলে উঠতে পারবেন। অপরের সহযোগিতা ও সহানুভূতি লাভ সহজ হবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কাজের চাপ বেশি থাকবে। তবে কাজ শেষ করতে পারবেন। অংশীদারী ব্যবসায় সুফল পেতে পারেন। অনুকূল দাম্পত্য পরিবেশকে কাজে লাগাতে চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রাপ্তি যোগ আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। চাকরির ইন্টারভিউতে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কোনো ধরনের প্রত্যাশা পূর্ণতা পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। খাদ্যদ্রবের ব্যবসায় কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। কাজকর্মে বন্ধ-বান্ধবের সহযোগিতা পাবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক কিছুটা ভালো যেতে পারে। অতীতের মন্দা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়াগ না করলেই ভালো করবেন। কর্মস্থলে অপরের সহযোগিতা লাভ সহজ হবে। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। তবে তাতে খুব একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। কাজকর্মের সাফল্যের জন্য আনন্দবোধ করবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কারো প্ররোচনায় অহেতুক অর্থ ব্যয় করবেন না।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ভালো কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। কাজে লাগাতে চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। দক্ষতা ও পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলে সাফল্য অবশ্যই আসবে। রোমান্স ও বিনোদন শুভ ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। খাদ্যদ্রব্যের ব্যবসায় কোনো ধরনের জটিলতার উদ্ভব হতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। শিক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো সুযোগ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ রাস্তাঘাটে চলাচলে সতর্ক থাকুন। আজ হঠাত্ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র হতে অর্থ আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আজ কোনো ধরনের ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। দিনের শুরু থেকেই সতর্ক হয়ে কথাবার্তা বলুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিত পারে। যৌথ ও অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।