এটি একটি রমজানের রান্নার অনুষ্ঠান। প্রতি পর্বে একজন রন্ধনশিল্পী, একজন জনপ্রিয় ব্যক্তিত্ব (মা/বাবা) এবং সাথে তাঁর শিশু থাকছেন। তাঁরা বিভিন্ন বিষয়ে গল্প করার সাথে সাথে ইফতার এবং সেহেরির জন্য পুষ্টিকর ও মজার রান্না করবেন। শিশুরাও বিভিন্ন আইটেম বিশেষত পানীয় এবং সালাদ তৈরি করবে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পী, সংবাদ উপস্থাপক, সংবাদ উপস্থাপিকা, নৃত্যশিল্পী, ক্রিকেটারসহ আরো অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব রয়েছেন। রন্ধন শিল্পী মূলত অনুষ্ঠানটির উপস্থাপিকা। প্রতি পর্বে রন্ধন শিল্পী, অতিথি এবং শিশু প্রত্যেকে একটি করে রান্না করছেন। শিশুরা বিশেষত জুস এবং সালাদ আইটেমগুলো তৈরি করছে। আজ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেন অভিনেতা মুকুল সিরাজ ও তাঁর কন্যা। এই অনুষ্ঠানটির পরিচালক ফাহিমা আহমেদ চৈতী। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টায়।