ফিলিপাইনে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৬ কমিউনিস্ট বিদ্রোহী নিহত

ফিলিপাইনে সৈন্যদের সাথে ব্যাপক সংঘর্ষে ছয়জন কমিউনিস্ট বিদ্রোহী নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন। সামরিক বাহিনীর মুখপাত্র লে. কর্নেল রামোন জাগালা এএফপিকে বলেন, ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় তার্লাক প্রদেশের একটি গ্রামে একটি নেটওয়ার্ক গড়ে তোলার তত্পরতা চালানো নিউ পিপলস আর্মির (এনপিএ) নয়জন বিদ্রোহীর ব্যাপারে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা সামরিক বাহিনীকে খবর দেয়।